
ঈদ উপলক্ষে চতুর্থ দিনের মতো চলছে রেলের আগাম টিকিট বিক্রি।শনিবার দেয়া হচ্ছে ৩ জুনের টিকিট।সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এর কার্যক্রম।
অন্যান্য দিনের মতো আগের রাত থেকেই কমলাপুরে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা।বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন তারা।নারী যাত্রীদের চাপ বেশি হওয়ায় আলাদা দুটি লাইনের ব্যবস্থা করা হয়েছে।
নানা অব্যবস্থাপনা নিয়ে সকাল থেকেই অভিযোগ এবং বিক্রির সময় ঘণ্টা দুয়েক এগিয়ে আনার দাবি জানিয়েছেন টিকিট প্রত্যাশীরা।
৫০ ভাগ টিকিট বিক্রি হবে অ্যাপ বা অনলাইনে। অনলাইনে টিকিট বিক্রির অবস্থা পর্যবেক্ষন করতে কমলাপুরে বসানো হয়েছে ডিজিটাল মনিটর।
২২মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি চলবে রোববার ২৬মে পর্যন্ত। ২৬মে ৪জুনের আগাম টিকিট বিক্রি করা হবে।এছাড়া, আগামী ২৯মে ৭জুনের, ৩০মে ৮জুনের, ৩১মে ৯জুনের, ১জুন ১০জুনের ও ২জুন ১১ জুনের ফিরতিটিকিট বিক্রি হবে।
একই সঙ্গে স্পেশাল ট্রেনের টিকিট দেয়া শুরু হয়েছে। তবে, স্পেশাল ট্রেনের টিকিট অনলাইন বা মোবাইল অ্যাপসে পাওয়া যাবে না। শুধুমাত্র কাউন্টার থেকেই নিতে হচ্ছে স্পেশাল ট্রেনের টিকিট।
বাংলাটিভি/ফাতেমা



