
ঈদ উপলক্ষে রাজধানীর পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনে দেয়া হচ্ছে চার জুনের টিকিট।
কমলাপুর রেলস্টেশনে অন্য দিনের তুলনায় আজ ভিড় কম।তবে এসি টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
অ্যাপে ই-টিকেট না পেয়ে লাইনে দাঁড়িয়েই টিকিট কিনতে হচ্ছে। এবার ঈদ উপলক্ষ্যে আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে চার জোড়া ঢাকা থেকে ও চার জোড়া ঢাকার বাইরে থেকে ছাড়া হবে। আজ চার জোড়া বিশেষ ট্রেনের টিকিটসহ ৩৭টি আন্ত:নগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনে একটি কাউন্টার থেকে টিকিট দেয়া হয়েছে নারীদের। এবারই প্রথম, যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর ৫টি স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তর বঙ্গ-পশ্চিমাঞ্চল ও খুলনা অঞ্চলে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এই ১২টি ট্রেনে মোট ১১ হাজার ৬৯টি টিকিট দেয়া হবে।
বাংলাটিভি/ফাতেমা



