
বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে জানিয়েছেন, ৫জুন ঈদ না হলে ৪জুন সন্ধ্যা থেকে দেয়া হবে পরের দিনের ট্রেনের টিকিট।আর ৭ থেকে ১১ জুনের ফিরতি ঈদযাত্রার টিকিট দেয়া হবে ২৯মে থেকে ২জুন পর্যন্ত।
২৭মে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল হক রিপন জানান, শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করছে ৫ ও ৭ জুনের ঈদ টিকিট বিক্রি।
৪জুন শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে ঈদ হবে ৬জুন। সেক্ষেত্রে ৪ জুন চাঁদ দেখা না যাওয়ার ঘোষণার পরপরই পরের দিনের টিকিট বিক্রি শুরু হবে।
রিপন আরও জানান, ৩১মে’র বিক্রি না হওয়া টিকিটগুলো আজ (সোমবার) থেকেই কাউন্টারে ছেড়ে দেয়া হয়েছে। ১ জুনের টিকিট ছেড়ে দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার থেকে। আর বুধবার বিক্রি করা হবে ২জুনের টিকিট।
ইতোমধ্যে যারা এখনো ঈদে বাড়ি যায়ার টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা গন্তব্য অনুযায়ী স্টেশনের কাউন্টার থেকে এবং একইসঙ্গে মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে জানায়, এবার ঈদে ৩৭টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। এর মধ্যে উত্তর ও পশ্চিমবঙ্গের ১৬টি ট্রেনের প্রতিদিন ১৪ হাজার ৯৫টি করে টিকিট ছিল। আর ঢাকা-চট্টগ্রাম রুটে দেয়া হয়েছে ৪৮৭৯টি টিকিট।
বাংলাটিভি/ফাতেমা



