
ছাত্রলীগের পূর্ণাঙ্গ ৩০১ সদস্যের কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।এ সময় ঈদের দিন রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ারও ঘোষণা দেন তারা।
আজ বেলা সাড়ে এগারটার দিকে ছাত্রলীগের পদবঞ্চিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত, মাদকাসক্ত, যারা ছাত্র নয়, জামাত, শিবিরের অবস্থান আছে অভিযোগ করে গত ১৩ তারিখ পূর্ণাঙ্গ কমিটি দেয়ার পর থেকে এই অংশটি আন্দোলনের ঘোষণা দেয়।
রোববার (২৬ মে) রাতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে এমন খবরে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেন।
প্রেস ব্রিফিংয়ে ছাত্রলীগের গত কমিটির উপ-দপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, আমরা এখানে অবস্থান করব, ঈদ আমরা ঢাকায় করার প্রস্তুতি নিয়েছি। যদি আমাদের এই সমস্যার সুষ্ঠু সমাধান না দেয়া হয় তাহলে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করব। ঈদের দিন আমরা রাজু ভাস্কর্যে থাকব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা সভাপতি বিএম লিপি আক্তার বলেন, ‘আমি সবার সঙ্গে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ছাত্রলীগের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মাদকাসক্ত, বিবাহিত, জামায়াত-শিবির পরিবারের যারা; তাদের বিরুদ্ধে আমাদের
বাংলাটিভি/ফাতেমা



