
যশোরের শার্শায় বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার ভোর পাঁচটায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে চার বছরের ছেলে সায়িদ এবং ১২ বছরের মেয়ে মারুফাকে বিষপান করিয়েছেন তাদের মা হামিদা।
স্বজনরা জানায়, বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে কণ্যা সন্তানকে জীবিত পান তারা।কিন্তু স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
পুলিশ জানায়, গতকাল গভীর রাতে চালিতাবাড়িয়া-দীঘা গ্রামে হামিদা খাতুন তার দুই সন্তান সোহান হোসেন ও শরিফা খাতুনকে কিটনাশক পান করিয়ে হত্যা করে।পরে নিজেও আত্মহত্যা করেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর-ওসি তদন্ত সুকদেব রায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহিমের বাবা আরাফাত হোসেন (৬০),মা মরিয়ম বেগম (৪৫) ও প্রতিবেশী ছিদ্দিক হোসেনকে আটক করা হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



