
রুহুল কবির রিজভী বলেন, বিএসএমইউ হাসপাতালে খালেদা জিয়ার নামমাত্র চিকিৎসা হচ্ছে।তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং সরকার প্রধানের প্রতিহিংসার আগুনের কারণে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,‘সরকার খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে নতুন ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে বিএসএমএমইউতে খালেদা জিয়ার নামমাত্র চিকিৎসা হচ্ছে।’
তিনি আর ও বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তথ্যমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতাদের দেয়া বক্তব্য খুবই দুঃখজনক।’
রিজভী বলেন,‘ক্ষমতাসীনরা খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, তামাশা করছেন। খালেদা জিয়াকে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য একটি বেপরোয়া, বেআইনি।’
রুহুল কবির বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দি থাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন,‘তথ্যমন্ত্রীসহ মন্ত্রীদের বক্তব্যে মনে হচ্ছে প্রচ্ছন্নভাবে তারা খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে নতুন ষড়যন্ত্র করছেন।’
বাংলাটিভি/ফাতেমা



