অন্যান্যবাংলাদেশ

জটিলতা না হলে প্রসূতির সিজার করাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

সন্তান প্রসবকালে পরিস্থিতি খুব জটিল না হলে প্রসূতির সিজার না করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এই আহ্বান জানান।

২৮মে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রসূতির জটিলতা এড়াতে সন্তান প্রসবের সময় অন্তঃসত্ত্বা নারীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে।

উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগের দুই সচিব।

মন্ত্রী বলেন, ‘১৯৯৭ সাল থেকে বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে। মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন সম্ভব না হলেও সরকার এ ব্যাপারে কাজ করছে।

২০১৫ সালে মাতৃ মৃত্যু প্রতি লাখে ১৪৩ জন থাকার কথা ছিল। কিন্তু ২০১৭ সালে আমাদের দেশে এটা ছিল ১৭৬ জন। প্রতি লাখে ২০১৮-১৯ সালে এটা ১৭২ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ২০৩০ সালে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে মাতৃমৃত্যু ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।’

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button