আন্তর্জাতিক
ব্রাজিলে কারাগারে বন্দিদের মধ্যে সহিংসতায় নিহত ৪২

ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের শহর ম্যানাসের কারাগারে বন্দিদের মধ্যে সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪২ জনের। এ এতথ্য নিশ্চিত করেছে অ্যামাজোনাস রাজ্য কর্তৃপক্ষ।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। ব্রাজিলের গ্লোবো নিউজ অনলাইন জানায়, সোমবার রুটিন চেকআপকালে কারা কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধার করে।
কর্তৃপক্ষ জানায়, মাত্র ১দিন আগে বন্দি মাদক গ্যাঙদের মধ্যে সংঘর্ষে নিহত হন অন্তত ১৫ জন। রোববার দর্শনার্থীদের পরিদর্শন সময়ে আনিসিও জোবিম পেনিটেনটিয়ারি কমপ্লেক্সে প্রথমে সংঘর্ষের সূত্রপাত।
এ সময় একে অপরকে ছুরিকাঘাত করে বন্দিরা। দুবছর আগে একই কারাগারে সহিংসতায় প্রাণ যায় অন্তত ৫৬ বন্দির।
বাংলাটিভি/রাজু



