আন্তর্জাতিক

জাপানে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩

দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে, জাপানের কাওয়াসাকি শহরে প্রাণ গেছে শিশুসহ অন্তত ৩ জনের। আহত হয়েছেন আরো ১৮ জন। আটকাবস্থায় মারা গেছে হামলাকারীও।

সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ৭ টার দিকে কাওয়াসাকির নবোরিতো স্টেশনে স্কুলগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ওই দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারিতাস ক্যাথলিক স্কুলে যেতে বাসের জন্য দাড়িয়ে ছিলো শিশুরা। প্রথমে বাসের জন্য অপেক্ষারত শিশুদের ওপর হামলার পরে, বাসে উঠেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে, একটি পার্কের কাছে নিজের পায়ে ছুরিকাঘাতকালে হামলাকারীকে আটক করে পুলিশ।

পরে মারা যায় সেও। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী এবং দেশটি সফররত মার্কিন প্রেসিডেন্ট।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button