
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে জেতানোর জন্য পুরস্কার হিসেবে নির্বাচন কমিশন -ইসি সচিবকে বদলি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।’নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিগত দিনে জাতীয় নির্বাচনে ইসি ও ইসি সচিবের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ‘মিডনাইট ভোট ডাকাতির অন্যতম কারিগর নির্বাচন কমিশনের সচিব, কয়েক দিন আগে সেখান থেকে বদলি হয়েছেন আরেকটি বড় দপ্তরে।তাঁকে পুরস্কৃত করেছে মিডনাইট সরকার।’
রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন সচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদায়নের মাধ্যমে সারা দেশে আওয়ামীকরণের ষোলকলা পূর্ণ হবে।’
এ সময় বলন, দেশব্যাপী কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে না পারায় কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
বাংলাটিভি/ফাতেমা



