সংবাদপত্রের নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন: ওবায়দুল কাদের

জুনের মধ্যে সংবাদপত্রের নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম সংবাদপত্র মজুরি বোর্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর, একথা জানান তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো মুরাদ হাসান উপস্থিত ছিলেন।
যতো দ্রুত সম্ভব, গ্রহণযোগ্য নবম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
নতুন সরকার গঠনের পর নবম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে তা চূড়ান্ত করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়।
বৈঠক শেষে কাদের বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে খুব দ্রুত ঘোষণা দেয়া হবে। তবে ঘোষণা দেয়ার আগে অংশীজনদের সঙ্গে যৌথসভা করা হবে।
বাংলাটিভি/ফাতেমা



