প্রধানমন্ত্রীবাংলাদেশ

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

মুসলিম বিশ্বের শীর্ষ সম্মেলন ওআইসিতে অংশ নিয়ে ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওআইসির চতুর্দশ সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন তিনি। এসময় ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। 

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকালে তিনি সৌদি আরবে পৌঁছান। শনিবার মুসলিম বিশ্বের এ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

সৌদি আরব সফর শেষে মদিনা থেকে জেদ্দা ফিরে সোমবার ভোরে ফিনলান্ডের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সফর শেষে আগামী ৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরে তার ছোট বোন শেখ রেহানা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button