অপরাধবাংলাদেশ

ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় কাজ করতে প্রস্তুত র‌্যাব

 

ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তার স্বার্থে কাজ করতে র‍্যাব প্রস্তুত, সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে  ঈদ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন র‍্যাবের  মহাপরিচালক বেনজীর আহমেদ।

 এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকলকে সচেতন হবার পাশাপাশি মহাসড়ক গুলোতে নসিমন, করিমনের মত যানবাহন না চলাচলের পরামর্শ দেন তিনি। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে ঘরমুখো মানুষ। ফাঁকা হয়ে পড়ছে চিরচেনা রাজধানী ঢাকা।

 এ সময় সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক রেলপথ, বাস টার্মিনাল গুলোতে র‍্যাবের নজরদারি রয়েছে বলে জানান তিনি । বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জঙ্গি হামলার ঝুকি থাকার কথা জানিয়ে বেনজীর আহমেদ জানান যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় র‍্যাব প্রস্তুত।

নিরাপত্তার ক্ষেত্রে নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button