আন্তর্জাতিকএশিয়াবাংলাদেশ
নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবে পালিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সাধারণত ফজরের নামাজের পর থেকে তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মক্কার মসজিদুল হারামসহ প্রতিটি মসজিদ। স্থানীয়দের সঙ্গে মসজিদুল হারামে প্রবাসী এবং ওমরাহ পালনে আসা লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করেন।
স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৮ মিনিটে বিশ্বের সবচেয়ে বড় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে। সূর্য উঠার আগেই মসজিদুল হারাম কানায় কানায় পূর্ণ হওয়ায় অনেকেই রাস্তায় নামাজ আদায় করেন।
ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাটিভি/শহীদ



