
সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতিসহ দেশের বিশিষ্ট নাগরিকরা ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজে মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য সংশোধন করে জাতীয় চাঁদ দেখা কমিটি আজকের ঈদের কথা জানায়।
সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, বেশ কয়েকজনের চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা
এদিকে, জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজনে ঢাকা মহানগর পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাটিভি/শহীদ



