প্রধান মন্ত্রীর পক্ষে দেশ বাসীকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় অন্যান্য বারের চেয়ে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তি দায়ক ।
রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার পক্ষ থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ। এতে,বিভিন্ন দেশের কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে একটি উন্নত ভবিষ্যৎ উপহার দেওয়া হবে বলে জানান তিনি ।
এ সময় সাম্প্রদায়িকতা ও উগ্রবাদ মোকাবেলায় দেশবাসিকে একসাথে কাজ করার আহ্বান ও জানান কাদের।
বাংলাটিভি/শহীদ



