জনদুর্ভোগবাংলাদেশ

ঈদের দিন সকাল থেকেই সারাদেশে গুড়ি গুড়ি ও মূষুলধারে বৃষ্টি

 

পশ্চিমা পূবালী বায়ুর প্রভাবে ঈদের দিন  সকাল থেকেই সারাদেশে কোথাও গুড়ি গুড়ি, আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিনই বৃষ্টি থাকবে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, বুধবার সারাদিনই বৃষ্টি থাকবে। বছরের এ সময় এমন বৃষ্টিপাত স্বাভাবিক। এদিকে, বুধবার ভোর রাত থেকে রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকালে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এরমধ্যেই মুসল্লিরা ঈদের নামাজ পড়তে ঘর থেকে বের হন। সকাল সাতটা ৪০ মিনিটের দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। প্রধান প্রধান সড়কগুলোতে পানি জমে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে। রুহুল কুদ্দুস আরো জানান, পশ্চিমা-পূবালী বায়ুর সংযোগের ফলেই এই বৃষ্টি হচ্ছে।  বৃহস্পতিবারেও এমন আবহাওয়া বিরাজ করবে। আগামী সপ্তাহে দেশের উপকূলে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে। এতে বর্ষার আবির্ভাব ঘটবে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button