
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল ও প্রাইভেটকার সংঘর্ষে মোহাম্মদ হাসান নামে একজন নিহত ,জয় নামে আরেকজন আহত
বুধবার রাত ১২টার দিকে হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে।
হাসানের এক আত্মীয় শামীম জানায় গাজীপুরের জয়দেবপুর থেকে হাসান ও জয় হাতিরঝিলে ঘুরতে আসে। রাতে দ্রুতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে হাসান ও জয় আহত হয়,স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে রাত ১টার দিকে হাসানের মৃত্যু হয়।
বাংলাটিভি/শহীদ



