
অপরিকল্পিত শাখা-উপশাখা সড়ক দিন দিন অচল করে ফেলবে শহরকে,ভবিষ্যতে ঢাকার রাস্তায় গাড়ির সারি থমকে থাকবে,সড়ক পরিকল্পনাবিদরা মনে করেন নগরের প্রধান তিনটি সড়কের উপর নির্ভরতা যানজট কমাবে না।
অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ বা নগরের প্রবেশপথ হিসেবে ব্যবহার হয় গাবতলী, টঙ্গী, যাত্রাবাড়ি। এ প্রধান তিনটি সড়কের উপর নির্ভরতা
বিপুল জনগোষ্ঠী ও যানবাহনের চাপে ধুঁকতে থাকা ঢাকা মেগাসিটির বড় দুর্বলতা।
এই তিনটি সড়কের উপরই নির্ভরশীল নগরীর অভ্যন্তরীণ যোগাযোগও। বিকল্প প্রবেশপথ হিসেবে কিছু প্রকল্প বাস্তবায়ন হলেও, তা যানজট সমস্যায় কার্যকর প্রভাব রাখতে পারছে না।
রাজধানীর প্রধান যে সড়কগুলো রয়েছে তার উপরে সব নির্মাণ প্রকল্প ও মেগা প্রকল্পগুলো চলছে। আর তার পাশাপাশি যে শাখা সড়ক এবং উপশাখা সড়কগুলো রয়েছে তার দিকে মনোযোগ নেই সরকারের।
সড়ক,পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,২০৩০ সালে যানজট নিরসনে একটা সামগ্রিক পদক্ষেপের সুফল আসা করতে পারি ।
বাংলাটিভি/শহীদ



