
ব্যক্তিগত কারণে স্পেন জাতীয় ফুটবল দল থেকে পদত্যাগ করলেন লুইস এনরিকে।
রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর গত বছরের জুলাইয়ে লুইস এনরিককে দায়িত্ব দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চুক্তিতে ২০২০ সালের জুলাই পর্যন্ত তার থাকার কথা ছিলো। কিন্তু বছর ঘোরার আগেই দায়িত্ব ছেড়ে দিলেন এনরিকে। হঠাৎ দায়িত্ব ছাড়লেও কোচ নিয়োগে প্রস্তুত আছেন স্পেন ফুটবল ফেডারেশন। এনরিকের সহকারী কোচ রবার্ট মোরেনোকে পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব দেয়া হবে বলে জানায় ফেডারেশনটি।



