দেশবাংলা

পলাশে ইসলামী ব্যাংকের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক পলাশ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে সকাল থেকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী মুক্তা, ব্যাংকের পলাশ শাখা ব্যবস্থাপক আবুল কাশেম ভূইয়া, ম্যানেজার অপারেশন আ: মান্নান ভূইয়া, বিনিয়োগ বিভাগের প্রধান আবু বকর সিদ্দিক, ব্যাংক কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন, ব্যাংকের মাধবদী শাখার উন্নয়ন পরিচালক মো: মিজানুর রহমান, সিনিয়র কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মো: আব্দুল্লাহ, মো: হুমায়ুন কবীরসহ অন্যান্য কর্মকর্তাগণ।

প্রশিক্ষনে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মো: আমীরুল ইসলাম কৃষি বিষয়ক ও পশু হাসপাতালের ডা: মাহবুব পশু বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৪৭ টি কেন্দ্রের তিন শতাধিক কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধান উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ কেন্দ্র প্রধানদের পুরস্কৃত করা হয়।

বাংলা টিভি/ শরীফ ইকবাল রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button