
ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষের দিকে।এবং শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
সকালে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তাদের তদন্তও শেষের দিকে ,তদন্তে তার দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে ফৌজদারি এবং বিভাগীয় মামলা হতে পারে।
উল্লেখ্য, দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের দল ডিআইজি মিজানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করেছে। অনুসন্ধানে মিজানুর রহমানের নামে-বেনামে ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মিজানুর রহমানের ছোট ভাই মাহবুবুর রহমানের নামে করেছেন প্রায় ১ কোটি টাকার সম্পদ।
এবং তার নেতৃত্বে তিন সদস্যের দল ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার সুপারিশ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুসন্ধান প্রতিবেদন পেশ করেছে বলে জানা গেছে।
বাংলাটিভি/শহীদ



