স্বপদেই বহাল থাকছেন সামীম মোহাম্মদ আফজাল

ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল স্বপদে বহাল থাকবেন বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
দুপুরে,সচিবালয়ে ইসলামি ফাউন্ডেশনের বোর্ড অব গভনর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে দেন ধর্মপ্রতিমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের ভার তার ওপরই ন্যস্ত করা হয়েছে বলেও জানান তিনি। ছুটিতে যাওয়ার জন্য সামীম আফজাল মন্ত্রণালয়ের কোনো চিঠি পাননি বলেও জানান প্রতিমন্ত্রী।
ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ১০ই জুন ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন অবহিত করা হবে না তা সা্ত কার্যদিবসের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারকে সাময়িকভাবে বরখাস্তের আদেশকে কেন্দ্র করে এই শোকজের ঘটনা ঘটে।
বাংলাটিভি/শহীদ



