হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুর এলাকায় স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগে শাহেদ আলী কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে সাভার এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করা হয় । শাহেদ আলী ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ আলী ছেলে।
পুলিশ জানায়,১৮ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাবা বাড়ীতে না থাকায় রাতে লেখাপড়া করে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে শাহেদ আলী ও তার সঙ্গীরা ঘরে প্রবেশ করে গণধর্ষন করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, ভিকটিমের মেডিকেল রিপোর্ট ও ২২ ধারা জবানবন্দি সম্পূন নেয়া হয়েছে এবং ধর্ষনের ঘটনায় প্রধান আসামী শাহেদ কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা টিভি/ মাধবপুর প্রতিনিধি



