সারাদেশে বৃষ্টি!

দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এছাড়া আগামী ৭২ ঘণ্টার শেষ দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ,রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ সামান্য প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বাংলাটিভি/পিয়াস মাহমুদ



