চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় অংশ নেয়া, ৮টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়াসহ এ সফরে আলোচনা হবে রোহিঙ্গা ইস্যু নিয়ে।
১ জুলাই চীনে পৌঁছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন সভায়। সভা শেষে চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে, বিদ্যুৎ, অর্থনীতি, কারিগরি, পর্যটন, সংস্কৃতিসহ ৫টি বিষয়ে চুক্তি ও ৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এ সফরে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। নানান বিষয়সহ আলোচনায় স্থান পাবে রোহিঙ্গা ইস্যুও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরের মাধ্যমে চীন এক্ষেত্রে আরও তৎপর হবে বলে মনে করি।
বাংলাটিভি/শহীদ



