প্রধানমন্ত্রীবাংলাদেশ

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 স্থানীয় সময় রাত ১২টার দিকে দালিয়ানের ঝশৌইজি বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম ও দালিয়ান সিটির মেয়র তান চেংসু।

তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবারই প্রথম চীনে গেলেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কুয়াং এর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

বৈঠকে, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের যৌক্তিক সমাধানে চীনের সঙ্গে ফলপ্রসু আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সকালে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের উদ্বোধনী ও প্লেনারি সেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button