
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার দড়িসোম গ্রাম থেকে ১ একর ৩ শতাংশ সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শিবলী সাদিকের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে অবৈধ দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করতেই এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১একর ৩শতাংশ জমি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক জানান,সরকারী খাস জমি অবৈধ দখলে থাকার কথা জানা ছিল না। তবে জানা মাত্রই উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর কূল ঘেষে উপজেলার দড়িসোম মৌজার ১নং খতিয়ানে আরএস ৪৭ নং দাগে ১ একর ৩ শতাংশ সরকারী খাস জমি উদ্ধার করা হয়। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ রফিক সরকার
কালীগঞ্জ প্রতিনিধি



