
সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন পাওয়ার দাবীতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সমুক্ষে দুই দিন ব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর নেতৃবৃন্দরা। চুয়াডাঙ্গার ৪ টি পৌরসভার আয়োজনে মঙ্গলবার সকাল থেকে টানা ৫ঘন্টা এ কর্মবিরতি ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা সহ পেনশন ও সরকারী চাকুরীজীবিদের সুবিধা প্রদানের দাবিতে প্রধান মন্ত্রীর সু-দৃষ্টির দাবী জানায়। এসময় বক্তব্য রাখেনে চুয়াডাঙ্গা পৌরসভা এসোসিয়েশন এর সভাপতি আয়ুব আলী বিশ্বাস, সাধারন সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেদা আক্তার ও আলী হোসেন সহ আলমডাঙ্গা পৌর কমিটির সভাপতি আশরাফ আলী, জীবননগর পৌর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলা টিভি/ মামুন মোল্লা
চুয়াডাঙ্গা প্রতিনিধি



