জনদুর্ভোগবাংলাদেশ

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান, আটক ২

 

বুড়িগঙ্গা তীর আজও উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট থেকে চতুর্থ পর্যায়ের তৃতীয় দিনের এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ সময় উদ্ধার করা জায়গা পুনঃদখলের অভিযোগে দুইজনকে আটক করে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ জানায়, বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান উদ্ধার করা জায়গায় পুনরায় দখল ও ব্যবসা পরিচালনার দায়ে তাদের দুই জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উচ্ছেদ করা স্থাপনা ও মালামাল নিলামে বিক্রি করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

গত ২৯শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৯১ একর  ভূমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ।  সংস্থাটি জানায় আগামী শনিবার ঢাকার চারপাশের নদ-নদীর তীরে সীমানা পিলার নির্মাণের কাজ শুরু হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button