খালেদা জিয়ার প্যারোল বিবেচনা করবে সরকার

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া প্যারোলের আবেদন করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তা বিবেচনা করবে। প্যারোল চাওয়ার যে গ্রাউন্ড সেটি খালেদা জিয়ার আছে কি না তা বিবেচনা করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তিনি বলেন,দেশের উন্নয়নে বিএনপির গা জ্বালা করে বলেই তারা প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে।’ বিএনপি নিজেরাই দুর্নীতির চুক্তি করেছিল বলে তারা দেশের উন্নয়ন চোখে দেখে না বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের।
আর সম্প্রতি সব পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, যৌক্তিক কারণেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



