
বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন সুন্দরবনকে বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করছে না ইউনেস্কো।
প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন।আজারবাইজানের বাকুতে বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে
একুশ সদস্য বিশিষ্ট বিশ্ব ঐতিহ্য কমিটিতে সুন্দরবনকে বিপন্ন তালিকায় রাখার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়।পরে সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত হয়।
সুন্দরবনের পাশে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ, বনের ভেতর দিয়ে জাহাজ চলাচলসহ বিভিন্ন কারণে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে আছে- এমন অভিযোগ করে আসছে বাংলাদেশের পরিবেশবাদীরা।
এ নিয়ে আশঙ্কাও ছিল সুন্দরবন বাদ পড়তে পারে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
বাংলাটিভি/শহীদ



