অপরাধবাংলাদেশ

সিংগাইরে বিপুল পরিমাণ ইয়াবা ও মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর সিপিসি-২ এর সদস্যরা। সোমবার রাতে সিংগাইর থানার জয়মন্ডপ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, উক্ত থানার চর আজিমপুর এলাকার জীবন ফকিরের ছেলে ফজর আলী (৩৭) এবং জয়মন্ডপ এলাকার ফজলুল হকের ছেলে আলমগীর হোসেন।

র‍্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সিংগাইর থানাধীন আজিমপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করার সংবাদ জানেত পাই। পরে অভিযান পরিচালনা করে সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল এএসপি উনু মং এর নেতৃত্বে সিংগাইর থানাধীন আজিমপুর এলাকার জীবন ফকিরের ছেলে ফজর আলী (৩৭) এবং জয়মন্ডপ এলাকার ফজলুল হকের ছেলে আলমগীর হোসেনকে আটক করে। ঐসময় তাদের সাথে ৩৫০ পিছ ইয়াবা ও একটি মোবাইল সেট পাওয়া যায়। তিনি আরো জানান, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে এবং পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রির কথা জানায়।

 

বাংলা টিভি/ মো.শাহেল মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button