
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মেয়াদোত্তীর্ন মালামাল বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার চৌমুহনী ও শাহপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ন মালামাল আগুনে পুড়িয়ে দিয়ে তিন ব্যবসায়ীকে সাড়ে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদউত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে উপজেলার চৌমুহনী বাজারে সোহেল মিয়ার ফলের দোকানে ১০ হাজার টাকা,মিশু মিয়ার মুদি দোকানে ৫ হাজার টাকা এবং শাহপুর বেকারীকে ১৮ হাজার টাকা আদায় করে।
বাংলা টিভি/ হামিদুর রহমান
হবিগঞ্জ প্রতিনিধি



