
যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস আপিল বিভাগের এমন অভিমতের বিষয়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোন দিন রায় ঘোষণার জন্য তা অপেক্ষমান রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ আজ রায়টি অপেক্ষমান রাখেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষের ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১১ এপ্রিল এ বিষয়ে আইনি মতামত নেওয়ার জন্য চার আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আপিল বিভাগ।
২০০৩ সালের ১৫ অক্টোবর একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে ২০০৭ সালে হাইকোর্টের রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিল বিভাগ। একইসঙ্গে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসসহ সাত দফা অভিমত দেন আদালত।
বাংলাটিভি/ রিয়েল



