সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা

সরকার গঠনের সাত মাসের মাথায় সম্প্রসারিত হচ্ছে বর্তমান সরকারের মন্ত্রিসভা, এমন আভাস দিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিতব্য ডিসি সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
তবে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরাকে প্রতিমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলেও তাদের নাম প্রকাশ করেননি মন্ত্রিপরিষদ সচিব।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৪ জুলাই রোববার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
বাংলা টিভি/ রিয়েল



