বাংলাদেশ
‘এরশাদের অবস্থা এখনো আশঙ্কজনক’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
জিএম কাদের বলেন, এখন তার কিডনি ও লিভার কাজ করছে না বললেই চলে। ডায়ালাইসিস করে তার কিডনির কাজ করানো হচ্ছে। অন্যদিকে তার লিভারও অনেকটাই অকেজো হয়ে গেছে। হিমগ্লোবিনের মাত্রা অনেক বেড়ে গেছে। তিনি এখন স্বাভাবিকভাবে কোনো খাবার গ্রহণ করতে পারছেন না।
এসময় দেশেই এরশাদের বিশ্বমানের চিকিৎসা হচ্ছে, তাই বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।



