খেলাধুলাফুটবল

শুরু হলো জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট

আজ শুরু হয়েছে জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের একঘন্টা পর শুরু হয় খেলা।

কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।  উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল জেলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ঠাকুরগাঁও জেলা। তবে দ্বিতীয় ম্যাচে গোল উৎসবে মাতে মাগুরা জেলা।  রাজশাহী জেলাকে ৬-০ ব্যবধানে হারিয়েছে তারা।  শনিবার রয়েছে দুইটি ম্যাচ।  দুপুর দুইটায় রাঙ্গামাটি জেলার প্রতিপক্ষ ময়মনসিংহ জেলা। বিকাল চারটায় রংপুরের প্রতিপক্ষ মানিকগঞ্জ।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button