জনদুর্ভোগবাংলাদেশ

মালিক সমিতির দ্বন্দে সিরাজগঞ্জ- ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা ও সিরাজগঞ্জ বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ঢাকা-সিরাজগঞ্জ রুটে বাস চলাচল রয়েছে। শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়। ফলে ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা।

 

সিরাজগঞ্জ বাস মালিক সমিতি সুত্রে জানা যায়, ঢাকার মহাখালী ও গাবতলীর বাস মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জে একটি কাউন্টার দাবী করে।

 

এনিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়। আলোচনায় সমাধান না হওয়ায় সিরাজগঞ্জের বাসগুলো ঢাকায় প্রবেশে বাঁধা দেয় ঢাকার মালিক সমিতি নেতারা। এঘটনায় রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

 

সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীরা বাস মালিক সমিতির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সাধারণ মানুষকে জিম্মি করে কোন প্রকার নোটিশ না দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা ঠিক হয়নি। তাদের জন্য সাধারণ জীবন আজ দুর্ভোগ পোহাচ্ছে। এমতাবস্থায় দ্রুত উর্দ্ধতনের নজরধারীর দাবী জানানয় তারা।

এ বিষয়ে দুপুরে সিরাজগঞ্জ জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম লিটন সরকার বলেন, সকাল থেকে সিরাজগঞ্জ বাস টার্মিনাল ও কাউন্টার থেকে কোনো বাস ছেড়ে যায়নি। অপরদিকে,ঢাকা থেকেও কোনো বাস সিরাজগঞ্জে আসেনি।

 

বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button