দেশবাংলা
আগৈলঝাড়ায় দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে চাল বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সরকারের “খাদ্য সহায়তার (জিআর) চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারী গোডাউন চত্তরে পাঁচটি ইউনিয়নের ৩৩জন দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু,দৃষ্টিহীন প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,ওসিএলএসডি সাহাদাত হোসেন প্রমুখ।
প্রসংগত,‘সকলের জন্য সমান অধিকার’ বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জেলার ১০টি উপজেলার দৃষ্টিহীন প্রতিবন্ধিদের জন্য ১টন করে জিআর চাল বরাদ্দ করেছেন।
বাংলা টিভি/ এফ এম নাজুমল হক রিপন
আগৈলঝাড়া প্রতিনিধি



