জনদুর্ভোগবাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর পানি ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায়  যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, কাজিপুর ও শাহজাদপুর উপজেলার যমুনা চরাঞ্চলে পানি বৃদ্ধির কারনে নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও চরমালশাপাড়া এলাকায় বাঁধের নিচে বসবাসরত ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে। এসব মানুষ বাঁধের উপর আশ্রয় নিতে শুরু করেছে।

নদীতে পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীতীর সমূহে নদী ভাঙ্গন চলছে। দ্রুত পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের বিভিন্ন ফসলি জমি ও সবজি ডুবে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ অঞ্চলের মানুষ উচু বাঁধ বা বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দীকি জানান, যমুনাতে পানি বাড়লেও এখনও চরাঞ্চলের ঘরবাড়িতে প্রবেশ করেনি। তবে বাঐখোলা এলাকায় ভাঙ্গন রয়েছে। ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুর রহিম জানান, যমুনাতে পানি বাড়ছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা রয়েছে।

 

বাংলা টিভি/ এইচ এস শিকদার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button