
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে বিপুর পরিমান ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গ্রেপ্তার কৃতরা হল, বি বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রশ রাজ চৌধুরীর পুত্র দয়াল চৌধুরী(২৪) এবং একই গ্রামের রিু রাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী(২১)।
রবিবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হল, বি বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের রশ রাজ চৌধুরীর পুত্র দয়াল চৌধুরী(২৪) এবং একই গ্রামের রিু রাজ চৌধুরীর ছেলে অপূর্ব চৌধুরী(২১)।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে এবং আটককৃত ২ যুবকের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা টিভি/ হামিদুর রহমান
মাধবপুর প্রতিনিধি



