মালয়েশিয়ার সিলাং ও পুডু থেকে ২৬৬ বাংলাদেশীসহ ৫২৫ জন প্রবাসী আটক

মালয়েশিয়ায়, অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ২৬৬ জন বাংলাদেশিসহ ৫২৫ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় রোববার সকালে রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, তাদের আটক করা হয়।
রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত কোতারায়া, পুডু ও চায়না টাউনের ৬টি জায়গায় সাড়াঁশি অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি। আটককৃতদের জিনজাং, ডাং ওয়াংগি ও চেরাস পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক শ্রী মাজলান লাজিম জানান, রাজধানীর শান্তি বজায় রাখতে এবং অপরাধ কমাতে এই অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের আটক করতে প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এসব অভিযানে বৈধকরণের অপেক্ষায় থাকা প্রবাসীরাও হয়রানির স্বীকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাটিভি/ রিয়েল



