
দিনাজপুরের ফুলবাড়ীতে পরিক্ষায় ফেল করায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক এইচএসসি পরিক্ষার্থী। নকুল কুমার নামের এই পরিক্ষার্থী গতকাল বুধবার বার বেলা ১টায় ফুলবাড়ী রেলগেট বাজারের সন্নিকটে লালমনি হাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী, লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
নিহত এইচএসসি পরিক্ষার্থী নকুল কুমার পার্বতীপুর উপজেলার আনান্দ বাজার এলাকার অকিল চন্দ্র সরকারের ছেলে। নকুল কুমার ভবানীপুর কলেজের মানবিক শাখার ছাত্র, সে ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষাইয় অংশ নেয়। বুধবার এইচএসসি পরিক্ষার ফলাপল প্রকাশ হলে সে জানতে পারে, সে ফেল করেছে। এই খবর শুনেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার ইসরাফিল ইসলাম বলেন, লালমনি এক্সপ্রেস (৭৫২) ট্রেনটি বন্যার কারনে, বুধবার নিদিষ্ঠ পথ রেখে এই পথে ঢাকা যাচ্ছিল। ট্রেনটি ফলবাড়ীি রেরগেট বাজারের সন্নিকটে আসলে ওই পরিক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দেয। এতে ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাংলাটিভি/প্রিন্স



