আইন-বিচারবাংলাদেশ

মিন্নির পক্ষে আদালতে দাঁড়ায়নি কোনো আইনজীবী

করছি প্রতিপক্ষের ভয়ে হয়তো কেউ দাঁড়াননি। বরগুনায় বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী ও হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলেও তার পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শুনানির সময় আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আইনজীবী না থাকায় বিচারক মিন্নির কাছে জানতে চান, ‘আপনার পক্ষে যেহেতু কোনো কৌঁসুলি নেই, তাই এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে?’

বিচারকের এই প্রশ্নের জবাবে মিন্নি বলেন, ‌আমি এই হত্যাকাণ্ডে জড়িত নই। বুধবার বিকেলে মিন্নিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. হুমায়ুন কবির। রিমান্ড আবেদনে হুমায়ুন কবির উল্লেখ করেন, রিফাত শরীফ হত্যাকাণ্ডে মিন্নির জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পেয়েছি আমরা। এজাহারভুক্ত একজন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মিন্নি এই হত্যা পরিকল্পনায় ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মিন্নির রিমান্ড আবেদন করছি।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button