বিশ্ববাংলা
জরিমানা দিয়ে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া। বৃহষ্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তারা নিজ নিজ দেশ ফিরে যেতে পারবেন। অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়াজুড়ে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ প্রবাসীদের সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করার জন্য আসল পাসপোর্ট, যাদের পাসপোর্ট নেই, দূতাবাস থেকে ট্রাভেল পাস, মালয় ৭০০ রিংগিত ( যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার) এবং যেকোনো বিমানের একটি টিকিট লাগবে। এই সুযোগ পাওয়ার পরও যেসব অভিবাসী দেশটিতে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
বাংলাটিভি/ রিয়েল



