
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পরিশোধের দাবীতে, টানা ষষ্ঠ দিনের মত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। বাগেরহাটের আব্দুর রহমান। সারা জীবন চাকরি করলেও, বেতন ভাতা নিয়ে ঘরে ফিরতে পারেননি তিনি। জীবনের শেষ বেলায় গত কয়েক দিন থেকে প্রেসক্লাবের সামনে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের সাথে অবস্থান ধর্মঘটে অংশ নেন তিনি।
বৈরী আবহাওয়া ও না-খেয়ে প্রেসক্লাবের সামনে দিন কাটাচ্ছেন দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস দেয়া হয়নি- উল্লেখ ক’রে, দাবি না মানা হলে আন্দোলন চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
শিগগিরই সরকার তাদের দাবি-দাওয়া মেনে নেবে- এমন প্রত্যাশায় আন্দোলনকারীরা।
বাংলাটিভি/শহীদ



