
মাত্র চার মাসের দায়িত্বে ঢাকা মোহামেডানকে রেলিগেশনের খড়গ থেকে বাঁচিয়েছেন মোহামেডান কোচ শন লেন! ভবিষ্যতে এ অবস্থা থেকে রেহাই পেতে, ক্লাব কর্তাদের মনোযোগী হওয়ারও তাগিদ দিলেন তিনি। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লেন তুলে ধরেন আরো বিভিন্ন বিষয়। মোহাম্মদ হাসিবের রিপোর্ট।
চার বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করা ঢাকা মোহামেডানের কোচ শন লেন, বাংলা টিভির অফিসে আসেন বুধবার। পরিচিতি হন চ্যানেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পরে কথা বলেন ক্যামেরার সামনে। জানান, মাঠের পারম্যান্সে উন্নতির জন্য ক্লাবের হয়ে সর্বোচ্চটা করবেন তিনি।
গত কয়েক বছর ধরে শিরোপার ধারে কাছে নেই মতিঝিল পাড়ার ক্লাবটি। ভালো করার জন্য গত দুই বছরে দুইবার কোচ পরিবর্তন করে তারা। শন লেনের মতে, লক্ষ্য ঠিক না করে কোচ পরিবর্তন করলে সাফল্য আসবে না।
লিগে বাকি আছে মাত্র চার ম্যাচ। পয়েন্ট টেবিলের অবস্থানও প্রত্যাশিত না। আগামী মৌসুমে ভালো করতে ক্লাব কর্তাদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার পরামর্শ দিলেন ইংল্যান্ডের বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান।
বাংলাটিভি/শহীদ



