আন্দোলনের সকল ক্ষেত্রেই ব্যর্থ বিএনপি:কাদের

আন্দোলনের সকল ক্ষেত্রেই ব্যর্থ বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের বিরুদ্ধে অভিযোগ করাই তাদের একমাত্র পুঁজি। রাজনীতিতে তারাই টিকে থাকবে যেসব রাজনৈতিক দল সময়োপযোগি সিদ্ধান্ত নিতে পারবে। বিএনপির সাংগঠনিক কাজে সরকার বাধা দিচ্ছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপির কোথাও কোনো সভায় পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে।
নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাঁদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন নির্বাচনে যারা দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদেরকে শোকজ করা হবে। তিন সপ্তাহের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই নেতা ।
বাংলাটিভি/শহীদ



