বাংলাদেশ

ইএফডির নির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন কাকরাইলে এর প্রায় ৩০০ জন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রকৌশলী উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সামিট গাজীপুর || পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌঃ মোঃ মোজাম্মেল হোসেন
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকার স্টিল মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌঃ মোঃ জাকির হোসেন সরকার
বিশেষ অতিথি বৃন্দ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিঃ এর প্রধান পুরকৌশল নির্মাণ, প্রকৌঃ এ.জেড.এম মাহফুজ্জামান (জোহা),আরমা গ্রুপ এর চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর যুগ্ম- সচিব প্রকৌঃ আবুল খায়ের মোঃ আক্কাস আলী, শ্রীপুর ১৫০ মেঃওঃ এর প্রকল্প পরিচালক প্রকৌঃ মোঃ রোকনুজ্জামান, পিইন্জ, পরিকল্পনা মন্ত্রণালয় এর উপ- পরিচালক প্রকৌঃ মোঃ মমিতুর রহমান, সড়ক বিভাগ নারায়ানগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মুহাঃ আলিউল হোসেন, এলজিইডি এর সহকারী প্রকৌশলী  প্রকৌঃ মোঃ আতিয়ার রহমান, ডেভলপমেন্ট অফ গভমেন্ট পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রজেক্ট, এর সহকারী প্রকল্প পরিচালক মোঃ আসাফ উদ-দোলা।

f24c081b 6fd3 4129 b864 eed36119eab8

প্রকৌঃ মোঃ হারুন-অর-রশিদ কে সভাপতি, প্রকৌঃ মুহাঃ আলিউল হোসন কে সিঃ সহ-সভাপতি, প্রকৌঃ মোঃ ইলিয়াস হোসেন কে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) এর প্রধান উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন কে সাংগঠনিক সম্পাদক, প্রকৌঃ কাইসার আহমেদ লেলিন কে ১ম যুগ্ম- সাধারণ সম্পাদক এরং প্রকৌঃ মোঃ জিয়াউল হক কে অর্থ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
এই সময় সম্মানিত অতিথি বৃন্দের বক্তব্য দৌলতপুরের বিভিন্ন ধরনে উন্নয়ন মূলক কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন দৌলতপুর (ইএফডি) এর প্রধান উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন  ফাউন্ডেশনের রূপরেখা এবং আলোকিত দৌলতপুর- ২০৩০ ভিশন ষোননা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button